সতর্কতা: দালাল বা অপরিচিত কাউকে ভিসার জন্য টাকা দেবেন না।
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু · ২৫টি অনুমোদিত প্রসেসিং এজেন্সি

সঠিক তথ্য, সঠিক খরচে মালয়েশিয়ায় বৈধ চাকরি

সরকারি নিয়ম মেনে রেজিস্ট্রেশন থেকে ফ্লাইট পর্যন্ত পুরো প্রসেস। প্রতিটি টাকার রসিদ, প্রতিটি কাগজ যাচাইযোগ্য।

  • রেজিস্ট্রেশন ফ্রি
  • প্রতিটি পেমেন্টে রসিদ

৩০ সেকেন্ডে যোগ্যতা যাচাই

১. আপনার বয়স কত?
২. পাসপোর্ট আছে?
৩. কোনো কাজের অভিজ্ঞতা আছে?
সবগুলো প্রশ্নের উত্তর দিন।
আমাদের ৪টি লিখিত প্রতিশ্রুতি

আপনার টাকা ও ভবিষ্যৎ, দুটোই নিরাপদ

শুধু মুখের কথা নয়। এই ৪টি প্রতিশ্রুতি আপনার সাথে আমাদের চুক্তিপত্রেও লেখা থাকবে।

  1. ১

    ভিসা হাতে না দেখে সার্ভিস চার্জ নয়

    আসল ভিসা ও চুক্তিপত্র আপনাকে দেখানোর পরই আমাদের সার্ভিস চার্জ নেওয়া হয়।

  2. ২

    সব টাকা শুধু ব্যাংকে

    কোম্পানির নামের ব্যাংক অ্যাকাউন্টে জমা, প্রতিটির রসিদ। কোনো ব্যক্তির হাতে নগদ টাকা নয়।

  3. ৩

    বাংলায় লেখা চুক্তি

    বেতন, কাজ, থাকা, মেয়াদ সব বাংলায় লেখা। সই করার আগে বাড়িতে নিয়ে পড়ে দেখতে পারবেন।

  4. ৪

    মালয়েশিয়া পৌঁছানোর পরও পাশে

    কাজ, বেতন বা থাকার সমস্যায় ফোন বা WhatsApp এ জানান। এমপ্লয়ার ও বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগে আমরা সাহায্য করব।

সর্বশেষ খবর

  • ১৫ অক্টোবর ২০২৬:

    প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে। নিয়োগ হবে শুধু তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে: সরকারি BOESL ও ২৫টি প্রসেসিং/সার্ভিস এজেন্সি। মেডিকেল হবে মালয়েশিয়ার ওয়েবসাইটে (FWCMS) তালিকাভুক্ত সেন্টারে; কোনো একটি সেন্টারকে একচেটিয়া সুযোগ দেওয়া হবে না।

  • ৯ অক্টোবর ২০২৬:

    মালয়েশিয়ার বাজেট ২০২৭ এ ন্যূনতম মাসিক বেতন RM ১,৭০০ থেকে বাড়িয়ে জুন ২০২৭ থেকে RM ২,০০০ করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি গেজেট প্রকাশের পর এটি কার্যকর হবে, আর ছোট প্রতিষ্ঠানের জন্য আপাতত ছাড় থাকতে পারে।

সূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রেস রিলিজ (১৫ অক্টোবর ২০২৬), মালয়েশিয়ার বাজেট ২০২৭ (RTM, The Star; ৯ অক্টোবর ২০২৬)

সব খবর দেখুন নিয়োগ ২০২৬: নতুন নিয়ম

আমাদের কাগজপত্র

আমরা কিছু লুকাই না

যার মাধ্যমে আমরা কর্মী পাঠাই

Vely Trade International

মালয়েশিয়া অনুমোদিত ২৫টি প্রসেসিং/সার্ভিস এজেন্সির একটি, FWCMS তালিকায় নম্বর ১২। আপনার BMET ক্লিয়ারেন্স হবে Vely Trade International এর RL লাইসেন্সের অধীনে।

জেনে রাখুন

গুরুত্বপূর্ণ তথ্য

  • বয়সসীমা

    ১৮–৪৫ বছর

    মালয়েশিয়ায় প্রথম প্রবেশের সময়ের হিসাবে

    সূত্র: MOHA, Malaysia

  • ন্যূনতম মাসিক বেতন

    RM ১,৭০০

    প্রায় ৳ ৫১,০০০

    জুন ২০২৭ থেকে RM ২,০০০ (প্রায় ৳ ৬০,০০০) করার ঘোষণা, গেজেট প্রকাশের পর কার্যকর

    সূত্র: মালয়েশিয়ার বাজেট ২০২৭ (৯ অক্টোবর ২০২৬)

  • সর্বোচ্চ চাকরির মেয়াদ

    ১০ বছর

    ওয়ার্ক পারমিট (PLKS) প্রতি বছর নবায়ন, মোট ১০ বছর পর্যন্ত

    সূত্র: মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (imi.gov.my)

  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী

    ৮ লাখ+

    প্রায় ৮,০৩,০০০ জন বৈধ ওয়ার্ক পারমিটধারী (জুন ২০২৫)

    সূত্র: মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংসদে উত্তর (The Star)

প্রসেস

রেজিস্ট্রেশন থেকে ফ্লাইট: ৬টি ধাপ

  1. ধাপ ১: ফ্রি রেজিস্ট্রেশন

    অনলাইনে ফর্ম পূরণ করুন অথবা অফিসে আসুন। পাসপোর্ট ও NID সাথে রাখুন।

  2. ধাপ ২: স্কিল টেস্ট ও ইন্টারভিউ

    এমপ্লয়ারের চাহিদা অনুযায়ী ট্রেড টেস্ট ও ইন্টারভিউ।

  3. ধাপ ৩: মেডিকেল চেকআপ

    শুধু FWCMS তালিকাভুক্ত মেডিকেল সেন্টারে (এখন ঢাকায় ১৭টি)। এজেন্সির কাছ থেকে Job Order নিশ্চিত হলে তবেই মেডিকেল করান। মালয়েশিয়া পৌঁছানোর পর আবার FOMEMA মেডিকেল হয়।

    অনুমোদিত ১৭টি মেডিকেল সেন্টার
  4. ধাপ ৪: ডিমান্ড ও ভিসা

    হাইকমিশন সত্যায়িত ডিমান্ড ও চুক্তিপত্রের কপি পাবেন। এমপ্লয়ার মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে VDR (কলিং ভিসা) অনুমোদন নেয়, তারপর মালয়েশিয়ান হাইকমিশন ভিসা দেয়। ভিসা এই সাইটেই যাচাই করা যাবে।

    ভিসা যাচাই
  5. ধাপ ৫: BMET ক্লিয়ারেন্স

    বিদেশ যাওয়ার আগে BMET থেকে বহির্গমন ছাড়পত্র: ফিঙ্গারপ্রিন্ট, প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন ও স্মার্ট কার্ড। এটি হয় আমাদের অংশীদার, মালয়েশিয়া অনুমোদিত প্রসেসিং এজেন্সি Vely Trade International এর RL লাইসেন্সের অধীনে।

    BMET ক্লিয়ারেন্স নিয়ে বিস্তারিত
  6. ধাপ ৬: ফ্লাইট ও যোগদান

    এয়ারপোর্ট সাপোর্ট এবং মালয়েশিয়ায় এমপ্লয়ারের কাছে হস্তান্তর।

কাগজপত্র

যা যা সাথে আনবেন

  • বৈধ মেয়াদের পাসপোর্ট
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ ছবি
  • শিক্ষাগত সনদ (যদি থাকে)
  • অভিজ্ঞতা বা ট্রেনিং সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
প্রতারণা থেকে বাঁচুন

টাকা দেওয়ার আগে ৪টি জিনিস যাচাই করুন

  1. এজেন্সির RL লাইসেন্স

    লাইসেন্স Active কিনা এবং এজেন্সি সরকারি BOESL বা ২৫টি প্রসেসিং এজেন্সির (অথবা তাদের অধীনের রিক্রুটিং এজেন্সির) তালিকায় আছে কিনা দেখুন।

  2. ডিমান্ড লেটার

    কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সত্যায়িত কিনা দেখে নিন।

  3. চুক্তিপত্র

    বেতন, কাজ, থাকা ও মেয়াদ চুক্তিতে বাংলায় লেখা আছে কিনা পড়ে দেখুন।

  4. রসিদ

    প্রতিটি টাকার জন্য এজেন্সির নামে রসিদ নিন। টাকা শুধু এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে দিন।

মালয়েশিয়া অনুমোদিত এজেন্সির তালিকা প্রতারণা থেকে বাঁচার ১০টি উপায়

আমরা

যেকোনো প্রশ্নে সরাসরি কথা বলুন

ফোন বা WhatsApp এ আমাদের টিমের সাথে সরাসরি যোগাযোগ করুন, অথবা অফিসে এসে বিস্তারিত জেনে নিন।

মো. জহিরুল ইসলাম (রানা)

মো. জহিরুল ইসলাম (রানা)

সরাসরি যোগাযোগ: +8801868685090

SkillWorker International

  • পল্টন চায়না টাউন (১৯ তলা, ওয়েস্ট টাওয়ার, স্যুট W-20/6), ৬৭/১ নয়াপল্টন, ঢাকা-১০০০
  • শনি থেকে বৃহস্পতি, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
মাত্র ৬টি তথ্য দিন

আজই রেজিস্ট্রেশন করুন

রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। জমা দেওয়ার পর আমাদের অফিস থেকে ফোন করা হবে।

১৮ থেকে ৪৫ বছর
পাসপোর্ট আছে?

আপনার তথ্য শুধু নিয়োগের কাজে ব্যবহার হবে। গোপনীয়তা নীতি

প্রশ্ন ও উত্তর

সাধারণ প্রশ্ন

মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে কি? এখন কি যাওয়া যাচ্ছে?

হ্যাঁ। ১৫ অক্টোবর ২০২৬ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুর ঘোষণা দিয়েছে। যাওয়া যাবে শুধু তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে: সরকারি BOESL ও ২৫টি প্রসেসিং/সার্ভিস এজেন্সি। ২৫টি প্রসেসিং এজেন্সির নাম আমাদের এজেন্সি গাইডে, আর নতুন নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে আমাদের "নিয়োগ ২০২৬" গাইডে দেওয়া আছে। টাকা দেওয়ার আগে এজেন্সির নাম FWCMS তালিকায় আর RL লাইসেন্স RAIMS এ মিলিয়ে নিন।

আপনারা কোন এজেন্সির মাধ্যমে কর্মী পাঠান?

আমরা কাজ করি মালয়েশিয়া অনুমোদিত ২৫টি প্রসেসিং/সার্ভিস এজেন্সির একটি, Vely Trade International এর সাথে (FWCMS তালিকায় প্রসেসিং এজেন্সি নম্বর ১২)। আপনার BMET ক্লিয়ারেন্স হবে Vely Trade International এর RL লাইসেন্সের অধীনে। চুক্তিপত্র ও রসিদে কোন এজেন্সি দায়িত্বে আছে তা লেখা থাকবে, আর আপনি FWCMS তালিকায় নিজে মিলিয়ে নিতে পারবেন।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ অংশের সর্বোচ্চ খরচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়; ২০২৬ সালের নিয়োগের নতুন সীমা ঘোষণা হলে আমরা জানাব। মালয়েশিয়া অংশের খরচ (লেভি, ভিসা প্রসেসিং, বিমান টিকিট) এমপ্লয়ারের দেওয়ার কথা। কোন খরচ কে দেবে, বিস্তারিত আমাদের খরচের গাইডে।

মেডিকেল কোথায় করাব?

শুধু FWCMS তালিকাভুক্ত মেডিকেল সেন্টারে। এখন তালিকায় ঢাকার ১৭টি সেন্টার আছে, নাম ও ঠিকানা আমাদের মেডিকেল গাইডে দেওয়া আছে। মন্ত্রণালয় জানিয়েছে কোনো একটি সেন্টারকে একচেটিয়া সুযোগ দেওয়া হবে না। তালিকার বাইরে মেডিকেল করালে তা কাজে লাগবে না।

বেতন কত হবে?

মালয়েশিয়ার নিয়মে ন্যূনতম মাসিক বেতন RM ১,৭০০। বাজেট ২০২৭ এ জুন ২০২৭ থেকে তা RM ২,০০০ করার ঘোষণা দেওয়া হয়েছে (গেজেট প্রকাশের পর কার্যকর, ছোট প্রতিষ্ঠানের ছাড় থাকতে পারে)। আপনার আসল বেতন, ওভারটাইম ও অন্যান্য সুবিধা চুক্তিপত্রে বাংলায় লেখা থাকবে।

কত দিন লাগবে?

সময় নির্ভর করে এমপ্লয়ারের ডিমান্ড, স্কিল টেস্ট, মেডিকেল ও ভিসা অনুমোদনের উপর। রেজিস্ট্রেশনের পর প্রতিটি ধাপে আমরা আপনাকে ফোন ও SMS এ জানাব, আর ভিসা হলে এই সাইটেই যাচাই করতে পারবেন।

অভিযোগ কোথায় করব?

যেকোনো সমস্যায় আগে আমাদের অফিসে বা ফোনে জানান, আমরা লিখিতভাবে উত্তর দেব। এছাড়া BMET এ অনলাইনে (employee.oep.gov.bd) বা সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় (grs.gov.bd) অভিযোগ করতে পারেন। মালয়েশিয়ায় বেতন বা শ্রম আইনের সমস্যায় মানবসম্পদ মন্ত্রণালয়ের Working for Workers ব্যবস্থা ও বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখা সাহায্য করে।

আরও বিস্তারিত পড়ুন